শিরোনাম

| |

শেবাচিম হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 17, 2021 3:42 PM
Print Friendly and PDF

বিশেষ সংবাদ বরিশাল  :: করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উত্তেজিত রোগীর স্বজনরা হামলা-ভাঙচুর চালানোর চেষ্ঠা করলে মারা যাওয়া রোগীর তিন স্বজনকে আটক করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় করোনা রোগী মো. কামরুজ্জামান (৪০) মারা যান। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। গত ১৩ জুলাই করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে শিফট করা হয়।প্রত্যক্ষদর্শী আইসিইউ ওয়ার্ডের সিনিয়র নার্স নয়ন জানান, রোগীকে মৃত ঘোষণা করার সাথে সাথে তাদের স্বজনরা রোগী বেডের মনিটর ভাঙচুর এবং তার ছিঁড়ে ফেলেন। এমনকি তারা ইন্টার্ন চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের উপর হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় ৩ জনকে আটক করে কোতোয়ালী থানায় খবর দেয়া হয়।রোগীর স্বজনদের অভিযোগ ছিল, চিকিৎসা অবহেলায় তাদের রোগী মারা গেছে।তিনি আরো জানান, কোতোয়ালী থানার ওসি নুরুল ইসলাম আসার পর পরিচালকের কক্ষে বসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় মৃত রোগীর স্বজনরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় হাসপাতালের পরিচালক তাদের ক্ষমা করে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর স্বজনরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাছাড়া তারাওতো তাদের স্বজন হারিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে কোতয়ালী থানার ওসি’র উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ