শিরোনাম

| |

আমতলী পৌরসভার ৪৬২১টি পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ সহায়তার চাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 17, 2021 12:52 PM
Print Friendly and PDF

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ৪৬২১টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তা পরিবার প্রতি ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক কাওসার, পৌরসভার সচিব মোঃ আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মৃধা, কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

আমতলীতে ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীর ল্যাপটপ উদ্ধার!

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসা থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব্যবহৃত ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তা উদ্ধার করে আজ (শনিবার) ওই শিক্ষার্থীকে ফেরৎ দিয়েছে আমতলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্ধা শিক্ষিকা রুবি বেগমের পুত্র ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আই,ই,আর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরার ব্যবহৃত ল্যাপটপটি তাদের বাসা থেকে গতকাল (শুক্রবার) ভোর রাতে চুরি হয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি আমতলী থানায় অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে এসআই সোহেলের নেতৃত্বে পৌর শহরের মিঠাবাজার এলাকার জনৈক মোঃ শহিদুল ইসলামের নিকট থেকে আজ (শনিবার) গভীর রাতে ল্যাপটপটি উদ্ধার করে সকাল ১০টার দিকে প্রকৃত মালিক ওই শিক্ষার্থীর হাতে ফিরিয়ে দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরা জানায়, আমার বাসা থেকে ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার পরে আমি বিষয়টি থানায় অবহিত করি। পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে চুির যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে আজ আমার হাতে ফিরিয়ে দিয়েছেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, বিশ্ব বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর চুরি যাওয়া ল্যাপটপটি ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ