শিরোনাম

| |

মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2021 7:21 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ::  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সাবেক প্রবাসীর বিরুদ্ধে । এ ঘটনায় অভিযুক্ত ওই সাবেক প্রবাসীকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাত ২ টায় সরিষাবাড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ওই যুবক আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামের মৃত দুদু শেখ এর একমাত্র ছেলে জহুরুল ইসলাম (৩৮)। তিনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মামলার এজাহার ও পরিবার সুত্রে জানা যায়, ভোক্তভোগী ওই কিশোরী একা বাড়িতে অবস্থান করছিল। এ সময় বখাটে জহুরুল ঘরে ঢুকে তাকে স্পর্শকাতর স্থানে হাত ও এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে চিৎকার শুরু করলে ও বখাটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলার বাদী ও কিশোরীর বাবার অভিযোগ বলেন, সাংসারিক প্রয়োজনে আমি আমার পরিবারের লোকজন পুরান বাড়িতে যাই এদিকে বাড়িতে তাঁর মেয়ে একা ছিল। এসময় জহুরুল ইসলাম। ঘরে ঢুকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন,ভোক্তভোগীরা অভিযোগ করার পর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন স্যার এর নির্দেশনায় আমাদের বিশেষ টিম গত রাতেই পাশের উপজেলা সরিষাবাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং পরদিন সকালে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ