শিরোনাম

| |

সারাদেশে আগামী বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2021 2:22 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্কঃ দেশেশিথিল করা হচ্ছে চলমান লকডাউন কোরবানির ঈদের কারণে । বুধবার মধ্যরাত থেকে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।ফলে বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (​বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (​বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল করবে। বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল করবে। এটি ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই অনুযায়ী ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত লঞ্চ চলতে পারে।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:45 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ