শিরোনাম

| |

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৮১ জনের করোনা শনাক্ত রেকর্ড।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2021 2:04 PM
Print Friendly and PDF

মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃকরোনা ভাইরাসের শুরু থেকে পটুয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। করোনা আক্রান্ত হয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩৪ জন। এছাড়া কলাপাড়া ১৬ জন, দশমিনা ১৩ জন, বাউফল ৯ জন, দুমকি ৪ জন ও মির্জাগঞ্জ ১ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট পজেটিভ দুই হাজার ৯৭২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৫৩০ জন। এর মধ্যে হাসপাতালে ৪৬ জন, হোমে ৪৮৪ জন।এ পর্যন্ত ২৪২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ