শিরোনাম

| |

বরিশালে মডার্নার টিকাদান কার্যক্রম শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 13, 2021 9:48 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন বরিশাল   : বরিশালে শুরু হলো মডার্নার টিকা প্রদান কার্যক্রম। আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টায় নগরীর কালীবাড়ি রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। করোনার সংক্রমণ রোধে ‍এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার এই টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হলো। সিটি এলাকায় এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ডোজ টিকা এসেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র। প্রাথমিক পর্যায়ে মোট ৬টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করছে বরিশাল সিটি করপোরেশন। তবে পরবর্তীতে নগরবাসীর সুবিধার্থে নগরীর ৩০টি ওয়ার্ডেই স্থাপন করা হবে টিকা প্রদান বুথ। নগরীর আমানতগঞ্জের হলিং বেরি রেড ক্রিসেন্ট, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়কে টিকা প্রদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে রেজিস্ট্রেশন যে কেন্দ্রেই হোক না কেন উল্লিখিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে পারবেন আগ্রহীরা। প্রসংগত, দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সিটি করপোরেশনগুলোতে মডার্না এবং জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিসিসি’র জনসংযোগ দপ্তর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ