শিরোনাম

| |

বরিশালে করোনা ওয়ার্ডে সর্বাধিক ১৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৫.৮২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 10, 2021 11:09 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন  : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন সর্বাধিক ২৮৪জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫.৮২ ভাগ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২জন রোগী। সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। বিগত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে ৪ জনের করোনা ছিলো পজিটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজিটিভসহ মারা যায় ৮জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫.৮২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩.৯৫ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ