শিরোনাম

| |

বরিশালে ট্রলারের ডাকাতি ৮ যাত্রী আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2021 8:04 PM
Print Friendly and PDF

ভাষানচর মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচরে ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা ট্রলারের যাত্রীদের নগদ অর্থসহ মুল্যবান মালামাল লুট করেছে। এছাড়াও ডাকাতদের হামলায় ৮ যাত্রী আহত হয়েছে। আহতদেরকে জেলেরা উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শেবাচিম ও হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ট্রলারের মাঝি জুয়েল বয়াতি (৪৫), জাহাঙ্গীর বয়াতি (৪০) রুবেল বয়াতি (৩৫), মাইদুল বয়াতি (২৫), হিজলা গৌরবদী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদারের তার স্ত্রী হালিমা বেগম (৫০) ও তার মেয়ে মমতাজ বেগম (৩০)। ট্রলার মাঝি জুয়েল বয়াতি জানায়, বুধবার সকালে হিজলা উপজেলার একতা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের জন্য বরিশালের উদেশ্য রওয়ানা হয়। মেহেন্দীগঞ্জের ভাষানচর এলাকার নদীর মাঝে বয়া পযন্ত পৌছানো মাত্রই একটি ট্রলার যোগে ৮/১০ জনের একটি ডাকাত হানা দেয়। দেশীয় অস্ত্র (রামধা, ছেনা ও লাটিসোঠা) নিয়ে হানা দেয়া ডাকাত দল ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের প্রায় নগদ ২০ লাখ টাকা নিয়ে যায়। ডাকাত দলের হামলার শিকার হিজলা গৌরবদী ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদার জানায়, তার মেয়ে অসুস্থ। তার অপারেশন করার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নদীতে ডাকাত দলের হামলার শিকার হয়েছি। ডাকাতরা তার সাথে থাকা নগদ ৪০ হাজার লুট করেছে। কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানায়, নদী থেকে নোমান নামে এক ব্যক্তির মাধ্যমে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত দলকে চিহিৃত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 1, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:41 am
Asr 3:44 pm
Maghrib 5:23 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ