শিরোনাম

| |

বরিশাল সিটি করপোরেশনের প্রতিটা ওয়ার্ডে স্থাপন করা হবে করোনা ভ্যাকসিন বুথ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2021 7:50 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ  :: নগরীতে ব্যাপক পরিসরে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হবে ভ্যাকসিন বুথ। ফলে বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এদিকে যেমন মানুষের চাপ কমবে তেমনি পাড়া মহল্লায় বুথ সুবিধা পাওয়ায় বেড়ে যাবে ভ্যাকসিন গ্রহীতাদের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে ইতিমধ্যেই বুথ স্থাপনসহ যাবতীয় কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে পুরো প্রস্তুতি সম্পন্ন করতে বেশ কিছু দিন লেগে যাবে বলে জানিয়েছেন কার্যক্রমের দায়িত্বে থাকা ডাঃ মোঃ ফয়সাল হোসেন। ডাঃ ফয়সাল বলেন, করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় মন্ত্রনালয় থেকে আমাদেরকে প্রতিটি ওয়ার্ডে ভ্যাকসিন বুথ স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে সংশ্লিষ্ট ওয়ার্ডের মানুষ ওই বুথে এসে ভ্যাকসিন গ্রহন করতে পারে। তাই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে ইতমধ্যেই আমরা কর্ম পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি শুরু করেছি। প্রস্তুতি চূড়ান্ত করে মন্ত্রনালয়কে অবহিত করা হবে। তারপরই শুরু হবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

তিনি আরো বলেন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিটি এলাকার মধ্যে অবস্থিত সরকারী হাসপাতালগুলোতে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করবেন জেলা সিভিল সার্জন। প্রয়োজনে সিটি করপোরেশন তাদেরকে সহযোগীতা করবে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই মানুষ ভ্যাকসিন নিতে পারবেন।
বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন বলেন, প্রক্রিয়াটি অন্তত ফলপ্রস ও সময় উপযোগী হয়েছে। কারন বর্তমানে করোনা রোগীর যে চাপ রয়েছে তাতে পূর্বের নিয়মে ভ্যাকসিন কার্যক্রম চললে ভোগান্তির শেষ থাকত না। তাছাড়া সরকার চলতি মাস থেকে ব্যাপক পরিসরে ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে। যা প্রয়োগ ও বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্তের কোন বিকল্প ছিলো না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 1, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:41 am
Asr 3:44 pm
Maghrib 5:23 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ