শিরোনাম

| |

ববি শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2021 7:43 PM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে। সরকার নির্ধারিত সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ নিজ এলাকায় কোভিড-১৯ টিকা নিচ্ছেন তারা। বুধবার দুপুর ১২ টায় নিজ এলাকা বগুড়ায় চীনের সিনোফার্ম টিকা গ্রহন করেন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মামুনুর রশিদ। এর মধ্য দিয়ে শুরু হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান কর্মসূচী। তবে আবাসিক শিক্ষার্থীদের টিকা গ্রহন শুরু হলেও এই একই ওয়েবসাইটে অনেক আবাসিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সমস্যার কথা জানিয়েছেন তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (গওঝ) পরিচালক ও ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডাটা এমআইএস ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে বিধায় তারা টিকা গ্রহণ করতে পারছেন। বর্তমানে প্রবাসীদের ডাটা এন্ট্রির কাজ চলছে বিধায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরাও টিকা গ্রহণের আবেদন করতে পারবেন। অধিদপ্তর এর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবেন। যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছেনা তারা আগামী ১৫ জুলাই থেকে আবার আবেদন করতে পারবেন।

কোভিড-১৯ টিকা গ্রহনকারী বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মামুনুর রশিদ জানান, সুরক্ষা ওয়েবসাইটে গত ৫ই জুলাই কোভিড-১৯ (সিনোফার্ম) টিকার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করি। ৬ জুলাই রাতে ফোনে ফিরতি ম্যাসেজ আসে এবং টিকা গ্রহণের তারিখ ও স্থান নির্ধারণ করা হয় ৭ জুলাই, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতাল। আমার টিকা নিবন্ধন ও গ্রহণে মোটেও বেগ পেতে হয়নি। কোভিড-১৯ টিকার নিবন্ধন ও টিকা গ্রহণ পদ্ধতি খুবই ফলপ্রসূ ছিল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ