শিরোনাম

| |

মোবাইল কিনে না দেয়ায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 3, 2021 7:12 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে দশম শ্রেণির স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার বালিপাড়ার বটতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে মারজিয়া আক্তারের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার। গত বেশ কিছু দিন ধরে অনলাইনে ক্লাশ করার জন্য স্ম্যার্ট ফোন কিনে দিতে পরিবারের উপর চাপ দেয় মারজিয়া । কিন্তু ফোন কিনে না দেয়ায় অভিমানে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মারজিয়া বলে জানিয়েছেন তার পিতা আবুল কালাম হাওলাদার।

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা থানায় রুজু করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ