শিরোনাম

| |

হাসপাতালে বাড়ছে করোনা রোগী; ৬০ জনকে জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 2, 2021 12:35 PM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল
পটুয়াখালীর বাউফলে লক ডাউনের দ্বিতীয় দিনে ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের দুইজন ম্যাজিস্ট্রেট এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন। বাউফলের ইউএনও জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান বালি পৃথক আদালত পরিচালনা করেন। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইউএনও জাকির হোসেন জানান, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি ও বাউফল থানার ওসি আল মামুন সরকারী নির্দেশ পালনে মাঠে কাজ করছে। সরকারি বিধি নিষেধ যারা অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ বিধিনিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই উপজেলায় অব্যাহত থাকবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, হাসপাতালের একজন নার্স সহ ৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎস্যা নিচ্ছে।

এম অহিদুজ্জামান ডিউক
০১৭১২৫৩০৩১৪
০২-০৭-২০২১

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ