শিরোনাম
রাসেদ সিকদার ::মুলাদী উপজেলায় ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়ে চলছে।৩০ শে জুন ২৪ ঘন্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করলে তার মধ্যে ১৯ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে । এ বিষয় উপজেলা হাসপাতালের টি এইচ ডাঃ সাইদুল রহমান বলেন, ১৯ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। মুলাদী থানার ওসি তদন্ত মজিবুর রহমান ও সেকেন্ড অফিসার কাইউম হোসেনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ বিষয় মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান করোনায় থানার দুই অফিসার আক্রান্ত হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।