শিরোনাম

| |

বরিশাল করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 29, 2021 3:01 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ :: বরিশাল শেরে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার বেড়েছে। একই সাথে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বেড়েছে করোনা শনাক্তের হার। এই অবস্থাকে ভয়াবহ বলে উল্লেখ করে স্বাস্থ্য বিধি প্রতিপালেনের উপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। এরা হলো শওকত হোসেন (৪০), আব্দুল কাদের (৭০), বাদল কর্মকার (৪২), মোয়াজ্জেম হোসেন (৭০), রাজিয়া বেগম (৬০), হাওয়া বেগম (৭২), সাইমুন (২৪), মাকসুদ তালুকদার ৪৫, মতিউর রহমান (৬০) ও মো. সুলতান (৬০)।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, গত বছরের জুলাইয়ের পর বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ১৪০ জন রোগী। গত বছর জুলাইয়ে করোনার প্রথম ঢেউয়ে সর্বোচ্চ ১২১জন রোগী চিকিৎসাধীন ছিলো মেডিকেলের করোনা ওয়ার্ডে। এর আগের ২৪ ঘন্টায় (সোমবার) নতুন ভর্তি হওয়া ২৭ জন সহ চিকিৎসাধীন ছিলেন ১১৮জন রোগী। করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতক্ষীরা এবং বাগেরহাটের রোগী ভর্তি থাকায় তাদের মাধ্যমে বরিশালে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করেন তিনি। এদিকে গত ৪দিন ধরে ধরে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষা অনুযায়ী করোনা শনাক্তের হার ধারাবাহিকভাবে বাড়লেও সব শেষ রিপোর্টে কিছুটা কমেছে। গত সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮জনের নমূনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৩৭ ভাগ। এর আগে রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে করোনা শনাক্তের হার ছিলো ৪৮.৮০ ভাগ, শনিবারের রিপোর্টে ৪৬.২০ভাগ, শুক্রবারের রিপোর্টে ৪৪.৪৪ ভাগ এবং বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ৩৩.৩৩ভাগ।
তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র নতুন নমূনা পরীক্ষায় শনাক্তের হার বিবেচনা করছে।
মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ ডা. একেএম আকবর কবির বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নতুন নমূনা পরীক্ষার শনাক্ত বিবেচনা করা হয়। যারা ফলোআপ বা আগে থেকে পজেটিভ ছিলো তাদের নমূনা পরীক্ষায় ফের পজেটিভ রিপোর্ট হলেও মোট গড়ে তাদের বিবেচনা করা হয় না। তিনি বলেন, নতুন নমূনা পরীক্ষায় গত ২৭ জুন সর্বোচ্চ ৩৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে। সারা দেশের মতো বরিশালেও করোনা শনাক্তর হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ ডা. একেএম আকবর কবির। অপরদিকে দিন দিন করোনা সংক্রামন বেড়ে গেলেও সাধারন জনগন মাস্ক পড়া সহ স্বাস্থ্য বিধি প্রতিপালনে তেমন আগ্রহী নয়। নানা অজুহাতে মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন তারা। তবে মাস্ক ব্যবহার করা উচিত বলেও তারা স্বীকার করেন। মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতক্ষীরা ও বাগেরহাটের রোগী ভর্তি রয়েছে ৩জন। তাদের মাধ্যমে বরিশালে করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও করোনার ভারতীয় ভেরিয়েন্ট পরীক্ষার ব্যবস্থা বরিশালের আরটি পিসিআর ল্যাবে নেই বলে জানিয়েছেন ল্যাব ইনচার্জ ডা. একেএম আকবর কবির।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ