শিরোনাম

| |

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ২১জন, মৃত্যু ১জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 29, 2021 2:58 PM
Print Friendly and PDF

 

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে মতিউর রহমান খান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মতিউর রহমান ঝালকাঠির সিদ্ধকাঠি ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা।

গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে ৩০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২১ জন আক্রান্ত ও ৯ জনের নেগেটিভ হয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী জানান, জেলায় এপর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৭২৯ জনের নমুন পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৬৩০ জন আক্রান্ত হয়েছে এবং ১৩৫৮জন সুস্থ্য হয়েছে ও ৩৫জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২২৮ জন হোম ও ১০ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 4, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ