শিরোনাম

| |

সামাজিক দূরত্ব না মেনে খোশগল্প করায় বরিশাল জেলা প্রশাসন ৫০০০ টাকা জরিমানা করে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 6, 2020 2:04 PM
Print Friendly and PDF

সামাজিক দূরত্ব না মেনে খোশগল্পঃ বরিশাল জেলা প্রশাসন কর্তৃক ৫০০০টাকা জরিমানা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে আজ ০৬/০৪/২০২০ তারিখে আজ সকাল ১০ ঘটিকা হতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাম এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় আমতলার মোড়, সাগরদ্বীপ ব্রাঞ্চ রোড, কালিজিরা বাজার ও রুপাতলী বাস স্ট্যান্ড এ মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক পণ্য বিক্রয়ের বিভিন্ন পয়েন্ট এ করোনাভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা হর।আমতলার মোরে ফিরোজ স্টোরে ব্যাপক গণজমায়েত ছিল যারা সামাজিক দূরত্ব নিয়ম না মেনে খোশগল্প করতেছিল।তাই ফিরোজ স্টোর কে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং সাগরদী ব্রাঞ্চ রোডে অনুরূপ অপরাধের জন্য আইয়ুব আলী স্টোর কে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর জনাব জাকির হোসেন সহযোগিতা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় এএসপি জনাব মুকুর চাকমা সহ র‍্যাব ৮কয়েকটি টিম সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ