শিরোনাম

| |

আওয়ামী লীগ নেতা ও শিক্ষককে মারধরের অভিযোগ, দশমিনা উপজেলা  ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন পালোয়ানের বিরুদ্ধে। 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 24, 2021 10:34 AM
Print Friendly and PDF

মোঃ তারেক মোল্লা :: মারধরের শিকার উপজেলার আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক মুন্সি মঙ্গলবার রাতে বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে দশমিনা থানায় জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল মুন্সির সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দিন পালোয়ান, মো. ইমাম হোসেন ও মো. আব্দুর রহিমসহ জিডিতে উল্লেখ করা ৯ জনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে আলীপুরা বাজারে আওয়ামী লীগ নেতা জহিরুল মুন্সিকে একা পেয়ে যুবলীগ সভাপতি নাসির উদ্দিন পালোয়ানসহ ৪ জন মিলে মারধর করেন। পরে তাকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে মো. আলাউদ্দিন মাস্টার নামে এক শিক্ষককেও মারধর করেন ও হত্যার হুমকি দেন ভাইস চেয়ারম্যান এবং তার লোকজন।

অভিযোগের বিষয় বক্তব্য নেয়ার জন্য ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন পালোয়ানের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, স্থানীয়ভাবে তাদের বিরোধ ছিল। যার কারণে তর্কবিতর্ক হয়। পরে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ