শিরোনাম

| |

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 23, 2021 1:21 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ  : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রাত ১২টা ১মিনিটে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজির প্রদর্শন করা হয়। রাত পৌনে ১টায় নগরীর ঈশ্বরবসু রোডে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন।মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ ছিল রঙে রঙিন আলোকোজ্জ্বল। আতশবাজির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নগরী। উৎসুক মানুষ আতশবাজির প্রদর্শন উপভোগ করতে বাইরে বের হয়ে আসে। রাত পৌনে ১টায় নগরীর ঈশ্বরবসু রোডে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিমসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে বুধবার বিকাল তিনটায় আলোচনা সভা রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ৩০টি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল তিনটায় মাসব্যাপী ৭হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে নগরীর বধ্যভূমি এলাকায়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরজুড়ে আলোকসজ্জা করেছে মহানগর আওয়ামী লীগ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ