শিরোনাম

| |

বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত ১৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 21, 2021 7:18 AM
Print Friendly and PDF

বাউফল প্রতিনিধি :: ভারি বর্ষণের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে চলছে ভোট গ্রহন। আজ সোমবার (২১ জুন) সকাল থেকে ভোট গ্রহন চলছে পটুয়াখালীর বাউফলের প্রথম ধাপের স্থগিত হওয়া ৯টি ইউপির। আগের রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অব্যহত ভারি বর্ষণের মতো অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তা সত্বেও বিভিন্ন কেন্দ্রে সন্তোষ জনক ভোটার উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিস্ট কয়েকজন।

তবে এই খবর লেখা পর্যন্ত (সকাল ১১টা) কেশবপুর ইউপির হাইস্কুল কেন্দ্রে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান (বরখাস্তকৃত) মহিউদ্দিন লাভলুর লোকজনের সঙ্গে প্রতিদ্বন্ধি নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সালেহ আহম্মেদ পিকুর লোকজনের সংঘর্ষে আবু তাহের (৫৪), রাশমোহন (৪২) আতা রাব্বি (২৭) নুরইসলাম (৪৩) ও মিরাজ (৩৫) গুরুতর হয়েছে। আহতদের উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এদের মধ্যে আতা রাব্বি ও রিয়াজের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। আহতরা সকলেই চশমা প্রতিকের প্রার্থী মহিউদ্দিন লাভলুর কর্মী ও সমর্থক। সংঘর্ষের পর কিছুক্ষন ভোট গ্রহন স্থগিত থাকলেও জেলা প্রশাসক ও ইউএনও সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুনরায় ভোট গ্রহন শুরু করেন।

এছাড়া কালাইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী তালা মার্কার আমিনুল ইসলাম ও টিউবয়েল মার্কার নুরু মোল্লা নামে কয়েকজনের অভিযোগ প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোরগ মার্কার কামাল মৃধার লোকজন রাতে সঞ্জিত (২৫) ও বাচ্চুসহ (২৫) তাদের সমার্থক ৫-৬ জনকে পিটিয়ে আহত করে এবং আয়নাবাজ কালাইয়া সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে তাদের এজেন্টদের যেতে দেওয়া হয়নি। বাঁধা দেওয়া হচ্ছে ভোটারদেরকেও।

এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংশ্লিস্টরা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ওই উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে চন্দ্রদ্বীপ, কালাইয়া, কালিশুরী, কেশবপুর, ধুলিয়া, আদাবাড়িয়া, কাছিপাড়া, বগা ও কনকদিয়া ইউনিয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

নির্বাচন কমিশনের ঘোষিত নতুন তারিখ অনুযায়ি আজ নির্বাচন। তবে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় স্থগিতের আগে চেয়ারম্যান পদে কালিশুরী ইউপির অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার জামাল এবং কালাইয়া ইউপির ফয়সাল হোসেন মনির মোল্লাকে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এ কারণে ওই দুই ইউপির কেবল সংরক্ষিত নারী সদস্য পদসহ সদস্য পুরষ পদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এতে মোট ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ১০২জন মেম্বর ও পুরুষ মেম্বর পদে ৩০৪জন প্রতিদ্বিতা করছেন। ৯ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৫৩হাজার ৪৪৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১১৫ ও মহিলা ভোটার সংখ্যা রয়েছে ৭৫ হাজার ৩৩২জন।

৯ ইউপির মধ্যে ইভিএমে ভোট গ্রহন হচ্ছে কেবল মাত্র বগা ইউপিতে। ভোট গ্রহন হচ্ছে মোট ৮২টি কেন্দ্রের ৪৪৭টি বুথে। এতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একজন এএসআই বা এসআইয়ের নেতৃত্বে ৫জন করে পুলিশ সদস্য, ১৭ জন আনসার-ভিডিপি ও একজন করে নির্বাহি মেজিস্ট্রেট দায়িত্বে থাকার কথা জানা গেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিপি ও র‌্যাবের টিম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 1, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:41 am
Asr 3:44 pm
Maghrib 5:23 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ