শিরোনাম

| |

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন স্থগিতই থাকছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 20, 2021 6:22 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর ২ থানার ২ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতই থাকছে।

ওই ২ মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন গত ৬ জুন আপিল বিভাগ স্থগিত করেন। তার জামিন গত ২০ জুন পর্যন্ত স্থগিত করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়। একই সাথে ২০ জুন শুনানির তারিখ রাখেন আপিল বিভাগ। তার ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল আজ (রোববার ২০ জুন) আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।


আরো পড়ুন: পিরিয়ডের ব্যথা কমানোর উপায়


শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, (জামিনে) স্থগিতাদেশ চলমান থাকবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আসলাম চৌধুরীর আইনজীবীরা জানান, অন্য মামলায় বিগত ২০১৬ সাল থেকে আসলাম চৌধুরী কারাগারে আছেন। নাশকতার অভিযোগে বিগত ২০১৩ সালে করা ওই ২ মামলায় চলতি বছরের জানুয়ারিতে আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।

ওই দুই মামলায় গত ৩০ মে হাইকোর্ট আসলাম চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে ৬ জুন আপিল বিভাগে ওঠে।

বিগত ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়। এ মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ