শিরোনাম

| |

বরিশালের জাগুয়া ইউনিয়নে তুমুল জনপ্রিয়তা নিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে দিদারুল আলম শাহীন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 15, 2021 8:25 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ঃ –বরিশাল সদর উপজেলার উন্নয়ন বঞ্চিত ৬ নং ইউনিয়ন কে আধুনিক ও সন্ত্রাসমুক্ত করতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ দিদারুল আলম শাহীন এর নৌকা মার্কার প্রচারণায় ইউনিয়নবাসী মুখরিত হয়ে উঠেছে।

অত্র ইউনিয়নের সর্বত্রই নৌকার জয়জয়কার। এ যেন জয়ের হাওয়া লেগেছে নৌকার পালে। উপজেলার জাগুয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইতিপূর্বে বেশ কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও ইউনিয়নে চোখে পড়ার মতো কোনো উন্নয়নের দেখা মেলেনি। এলাকাবাসীর অভিমত, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ দিদারুল আলম শাহীন এর নৌকা মার্কার জয়ের মধ্য দিয়ে হয়তো উন্নয়নের আলোতে মুক্তি মিলবে ।প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা মার্কার মনোনীত প্রার্থী দিদারুল আলম শাহীন এর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণ সংযোগ করেন
স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের জনগন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ দিদারুল আলম শাহীন জানান, আগামী ২১ জুন ইউপি নির্বাচনে সকল ষড়যন্ত্র ভেঙ্গে এলাকার জনগণ তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ইনশআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ