শিরোনাম

| |

নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইরান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 15, 2021 6:27 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোভিড-১৯ এর ভ্যাকসিন কোভ-ইরান বারেকাত জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান।

গতকাল (সোমবার ১৪ জুন) ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স- এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

কোভিড-১৯ এর মারাত্মকভাবে আক্রান্ত হলেও ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি যথেষ্ট পরিমাণ টিকা আমদানি করতে ব্যর্থ হওয়ার পর কোভ-ইরান নামের টিকাটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহ থেকে ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি পাস্তুর টিকা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি।

সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরেও যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে ইরান। দেশটি ২০২০ সালের ডিসেম্বর মাসে এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে।

কোভ-ইরান বারেকাত নামের এই ভ্যাকসিনটি বাজারজাত করার আগে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের ৩ টি ধাপের সবগুলোতেই ‘উচ্চ কার্যকারিতা’ দেখিয়েছে।

প্রথম ১ মাসে নতুন এই ভ্যাকসিন উৎপাদনের পরিমাণ হবে দশ লাখ। পরে ধাপে ধাপে বেড়ে আগস্টের শেষে এই পরিমাণ হবে দেড় কোটি ডোজ। এর মাধ্যমে ইরান তুরস্কের আগেইকোভিড-১৯ এর ভ্যাকসিন বাজারজাত করতে সক্ষম হল।

আপনি কি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে চান?? তাহলে এখনি এখানে ক্লিক করুন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 4, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ