শিরোনাম
অনলাইন ডেস্ক :: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় হয়েছে নিহত ওই নারীর ছেলে।
গতকাল (সোমবার ১৪ জুন) সন্ধ্যায় পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদা বেগম জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের খেড়কাঠি এলাকার রশিদপুর এলাকার রহিদুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরচালক আতিকুল হককে আটক করেছে পুলিশ।
জানা যায়, সন্ধ্যা ছেলে রায়হান আলীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিল মা রশিদা। পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান রশিদা। এ সময় আহত হন ছেলে রায়হান।
ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
আপনি কি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে চান?? তাহলে এখনি এখানে ক্লিক করুন।