শিরোনাম

| |

বাউফলের আদাবাড়িয়ায় নৌকা সমর্থীত নেতাকর্মীদের উপর স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর হামলা, আহত ০৮

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 14, 2021 7:12 AM
Print Friendly and PDF

আবু সায়েম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃপটু্য়াখালীর বাউফলে নৌকা সমর্থীত প্রার্থীর পথসভায় স্বতন্ত্র ও বিএনপি প্রার্থী কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গিয়েছে।

এ হামলায় আহত হয়েছেন অন্তত ০৮ জন, গুরুতর অবস্থায় ০২ জনকে পাঠানো হয়েছে পটু্য়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে।

রবিবার (১৩ জুন) বিকাল ৫.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় এবং আহতদের বক্তব্য থেকে যানা যায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত ঘোষনা অনুযায়ী পথ সভার আয়োজন করেন আদাবাড়িয়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ মঞ্জুরুল আলম হাওলাদার।

সভায় বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পরে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে মিছিল বের করেন নেতাকর্মীরা, মিছিলটি আদাবাড়িয়ার মিলঘরে পৌছাঁলে ওত পেতে থাকা আনারস ও ঘোড়া মার্কা সমর্থীত নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের(নৌকা সমর্থীত) নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

লোহার রড,পাইপ দিয়ে পিটিয়ে যখম করেন আওয়ামীলীগের নেতাকর্মীদের।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আহত অবস্থায় সন্ধ্যা ৭.০০ ঘটিকার দিকে নেতাকর্মীদের বাউফল হাসপাতালে নিয়ে আসেন তাদের সহযোগীরা। জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিৎকিসক তাদের প্রাথমিক চিৎকিসা প্রদান করে উন্নতর চিৎকিসার জন্য বাউফল হাসপাতালে ভর্তি রাখেন।

এ হামলায় গুরুতরভাবে আহত হন আলমগীর মৃধা(৩৮), আবদুল্লাহ্ মীর(২৮), জাহাঙ্গীর হাং(৩৩), মাসুম মৃধা(৪০), হাসান(১৮), বেল্লাল (২৫)
শাহজালাল(২৮), কাওসার(৪০)

গুরতর অবস্থায় শাহজালাল(২৮) এবং কাওসারকে(৪০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসা প্রদান করা হচ্ছে।

আহত আলমগীর মৃধা(৩৮) বলেন জসিম পঞ্চায়েত এবং সফিক শিকদারের নেতৃত্বেই আমাদের উপর এ হামলা চালানো হইছে, ঘটনাস্থলে তারা উপস্থিত থেকেই আমাদের উপর হামলা করেন আমরা এর সঠিক বিচার চাই।

এ ঘটনার ব্যাপারে বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার বলেন আমি সয়ং নিজে ঘটনাস্থলে ছিলাম ওরা আমাদের নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশেই কোনো কারন ছাড়াই পূর্ব পরিকল্পনানুযায়ী হামলা করে, আল্লাহ্ আমাদেরকে রক্ষা করেছেন, আইন অনুযায়ী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিবো।

এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছেন।

আবু সায়েম
বাউফল প্রতিনিধি
০১৫১৭১৫৩০৫৪

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ