শিরোনাম

৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:১৭

করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, নতুন করে আক্রান্ত ১৮

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৯ জন মারা গেলেন।এছাড়া নতুন করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা হলো ৮৮।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে আয়োজিত ওইব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে মোট ৩৩ জন বাড়ি ফিরলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 8, 2026
Fajr 4:59 am
Sunrise 6:10 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ