শিরোনাম

| |

বরিশালে শান্তিপূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নির্দেশ- সিইসি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 12, 2021 9:41 AM
Print Friendly and PDF

এস এল টি তুহিন : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করা, কোন প্রার্থী কোন দলের বা মতের তা আমাদের বিবেচ্য নয়। তিনি বলেন, মহামারী করোনার কারণে পিছিয়ে যাওয়ায় এখন বর্ষা মৌসূম ও করোনা প্রার্দুভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এর আগে যেমন বরিশাল বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃংখলা বাহিনী সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, আমি আশা করছি এবারও তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তিনি আজ বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিস আয়োজিত বরিশালে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষট কর্মকর্তাদের অংশগ্রহনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি আরো বলেন, বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম সে রকমের ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী ২১ জুন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণ বেশি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে খুলনা অঞ্চলের ১৬৩টি স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রয়েছে। করোনার মধ্যেও নির্বাচন চালিয়ে যাওয়ায় সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান সিইসি। তিনি বলেন, বরিশালের নদী বেষ্টিত ৩টি উপজেলা হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জে প্রয়োজনীয় সংখ্যক কোস্টগার্ড মোতায়েনের নির্দেশ দেন তিনি। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, পুলিশের বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমূখ। এছাড়াও মতবিনিময় সভায় বরিশালের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক সহ নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

.

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 1, 2026
Fajr 4:46 am
Sunrise 5:59 am
Zuhr 11:41 am
Asr 3:44 pm
Maghrib 5:23 pm
Isha 6:37 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ