শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা ০৭ দিকে কালিবাড়ী রোডের ধর্ম রক্ষিণী সভাগৃহে গীতা পাঠ,প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগরে নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার।