শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি ঃ ই-নামজারী ও ভূমি উন্নয়ন কর (খাজনা) এ প্রতিপাদ্য কে সামনে রেখে পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ই নামজারী ভুমি উন্নয়ন কর ও জমির নিবন্ধন সম্পর্কে জনগণকে অবহীত করতে ৬ -১০ তারিখ পর্যন্ত এ ভুমি সেবা চলমান থাকবে। এর ধারাবাহিকতায় সমুদয়কাঠী ইউনিয়ন ভুমি অফিস প্রাঙ্গনে, উপজেলা সহকারী কমিশনার ভুমি বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেক পাটোয়ারী সমুদয়কাঠী ইউনিয়ন চেয়ারম্যান এম কে সবুর তালুকদার প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, ভুমি মালিকানা সংক্রান্ত সকল জটিলতা এড়াতে ভুমি হালনাগাদ করন ও বকেয়া ভুমিউন্নয়ন কর পরিশোধ করতে সরকার ডিজিটাল ভুমি সেবা কার্যক্রম ও রেজিষ্ট্রেশন শুরু করেছে। আগামী ১ জুলাই থেকে আর সনাতন পদ্ধতিতে কাউকে জমির খাজনার দাখিলা কাটতে হবেনা, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জমির ভুমি উন্নয়ন কর ( খাজনা) পরিষদ করে দাখিলা কাটতে পারবেন।
ভূমি সেবা সপ্তাহ (৬-১০ জুন) উপলক্ষ্যে নেছারাবাদ উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।যেমন উপজেলা ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে হ্যাল্প ডেক্স স্থাপন করে ই-নামজারী আবেদন ও ভূমি উন্নয়ন কর (খাজনা) রেজিষ্ট্রেশ করার ব্যবস্থা গ্রহণ। প্রতিদিন ২ টি ইউনিয়ন ভূমি অফিসে এলাকার জনগনকে নিয়ে জন অবহিতকরণ সভা করা। প্রতিটি ইউনিয়নে মাকিং করা। হ্যান্ড বিল বিলি করা। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরে অবহিত করার নির্দেশনা।জনগুরুত্বপূর্ন স্থানে ব্যানার স্থাপন করা
এছাড়াও ফেইজবুক, কেবল অপারেটের মাধ্যমে জনগণকে ই-নামজারী ও ভূমি উন্নয়ন কর (খাজনা) রেজিষ্ট্রেশ করার বিষয় অবহীত করা হয়।