শিরোনাম

| |

র‌্যাবের সাথে গোলাগুলিতে নিহত ১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 1, 2021 5:52 AM
Print Friendly and PDF

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সাথে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (সোমবার ৩১ মে) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাবের দাবি। তবে তাৎক্ষণিক তার নাম-ঠিকানা জানা যায়নি। বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান।

তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল (সোমবার ৩১ মে) রাতেও টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অবস্থান করছিল তাদের একটি টহল টিম। এর মাঝে রাত ১১টার দিকে হঠাৎ তাদের কাছে খবর আসে টঙ্গী সেতুর পাশে (টঙ্গী সড়ক ভবনের সামনে) মাদক কেনাবেচা করছেন কয়েক ব্যক্তি। এ সময় দ্রুত টহল দল সেখানে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাদক ব্যবসায়ীরা।

তিনি আরো বলেন, র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়াতেই র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি তা পারেননি। পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের কাছে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩ প্যাকেট ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে তিনি জানান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় র‌্যাবের ২ সদস্যও আহত হয়েছেন।

শাহ আলম আরও বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ