শিরোনাম
নিউজ ডেস্ক ঃ বিলের মধ্যে বসতবাড়ি নির্মাণ করে প্রায় দুইশ’ বছর যাবত বসবাস করে আসছেন শতাধিক পরিবার। শুকনো মৌসুমে পরিবারগুলোর যাতায়তের পথ ছিলো জমির আইল আর বর্ষা মৌসুমে যাতায়াত করতে হতো নৌকা কিংবা কলার ভেলায় চরে। শুধুমাত্র যাতায়াতের জন্য আধুনিকতার ছোঁয়া না থাকায় ওইসব পরিবারের মেয়েদের এতোদিন ভালো কোন বরের কাছে বিয়ে পর্যন্ত দিতে পারেননি অভিভাবকরা। রাস্তার অভাবে পরিবারগুলোর শিশুরা ঝড়ে পরতো শিক্ষাজীবন থেকে। একটি মাটির রাস্তাই ছিলো ওইসব শতাধিক পরিবারের স্বপ্ন। অবশেষে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করে দুইশ’ বছর পর বিলের ওই পরিবারগুলোর স্বপ্নপূরণ করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার ও জয়শুরকাঠি গ্রামের। এ বিষয়ে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার ইউনিয়নের বাঘার গ্রামের ও পাশ্ববর্তী বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের প্রায় শতাধিক পরিবার দীর্ঘ দুইশ’ বছর যাবত বিলের মধ্যে বসবাস করে আসছেন। পরিবারগুলো দুই গ্রামের মূল সড়ক থেকে বিছিন্ন ছিলো। তাই ওই পরিবারগুলোকে গ্রামের মূল সড়কের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুপ্রেরনায় রাস্তা নির্মাণ শুরু করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটির রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। রাস্তাটি নির্মাণের ফলে সুবিধাভোগী দুই গ্রামের বাসিন্দারা মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 1, 2026 | |
| Fajr | 4:46 am |
| Sunrise | 5:59 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:44 pm |
| Maghrib | 5:23 pm |
| Isha | 6:37 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||