শিরোনাম
অনলাইন ডেস্ক :: সিলেটে ১ ঘণ্টায় ৪ বার স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ (শনিবার ২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে আবার ১০টা ৫১ মিনিটে সামান্য কম্পন অনুভব হয়। এরপর ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক ৪ মিনিট পর ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়।
আরো পড়ুন: যেসব খাবারে এলার্জি বাড়ে
আরো পড়ুন: তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
জানা যায়, ভূমিকম্পের ধাক্কা বড় হলেও এর স্থায়িত্ব ছিল একেবারেই কম। প্রতিটি ১ সেকেন্ডের কম বলেও ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক এর স্থায়িত্ব, উৎপত্তি এবং এর মাত্রা সম্পর্কে কিছুই জানাতে পারেনি।
এদিকে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটসহ এর আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।