শিরোনাম

| |

৮৮ শতাংশ ব্যবসায়ী ভ্যাট দেয় না

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 29, 2021 6:09 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের ৮টি মার্কেট জরিপ করে দেখতে পায় ৮৮% দোকান ভ্যাট দেয় না। বাকি ১২ শতাংশ ব্যবসায়ীর দেয়া ভ্যাটও বাস্তবতার সাথে ‘সঙ্গতিপূর্ণ নয়’।

গতকাল (শুক্রবার ২৮ মে) ভ্যাট গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ৩টি দলে ৪২ জন গোয়েন্দা ৮টি মার্কেটে জরিপ চালিয়েছে। জরিপে মোট ১ হাজার ২৪টি দোকানের তথ্য নেয়া হয়। এর মধ্যে মাত্র ১২০টি দোকানের ভ্যাট নিবন্ধন পাওয়া যায়। বাকি ৯০৪টি দোকান নিবন্ধন ছাড়াই ব্যবসা করে আসছে।


আরো পড়ুন: কিভাবে ফিরে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট
আরো পড়ুন: পিরিয়ডের ব্যথা কমানোর উপায়


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক দোকানি ১০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে। নতুন ভ্যাট আইনও বাস্তবায়ন শুরু হয়েছে ২ বছর আগে। কিন্তু ৮৮ শতাংশ দোকান ভ্যাটের আওতায় আসেনি।

জরিপ চালানো ৮টি মার্কেট হলো- নারায়ণগঞ্জের মার্ক টাওয়ার, সমবায় নিউ মার্কেট, সায়েম প্লাজা, আল হাকিম (পপুলার) সেন্টার। সাভারের সিটি সেন্টার। ঢাকার উত্তরায় ট্রপিকাল আলাউদ্দীন টাওয়ার, আরএকে শপিং কমপ্লেক্স এবং বাড্ডায় সুভাস্তু নজর ভ্যালি।

ভ্যাট আইন অনুসারে যেকোনো ভ্যাটযোগ্য ব্যবসা শুরু করার পূর্বেই নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। মার্কেটগুলোতে খুচরা পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে ৫% হারে ভ্যাট সংগ্রহ করে প্রতি মাসের ভ্যাট-পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে স্থানীয় ভ্যাট সার্কেলে রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে। প্রতিটি বিক্রিতে ক্রেতাকে নির্দিষ্ট ফর্ম মূসক-৬.৩-এ চালান দিতে হবে।

এনবিআর জানিয়েছে, ভ্যাটযোগ্য ব্যবসাকে করের আওতাভুক্ত করা এবং যথাযথ আইনিপ্রক্রিয়ায় সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই জরিপ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ