শিরোনাম

| |

বরিশালের সাংবাদিকে ফোন পেয়ে ১২ নাবিককে ‍উদ্ধার করলো বিমানবাহিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 27, 2021 11:36 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক : ঘূর্নিঝড় ইয়াসার কবলে পরে বঙ্গবসাগরে নিয়ন্ত্রণ হারানো ১২ নাবিককে জীবিত উদ্ধার করলো নৌ ও বিমান বাহিনীর দুইটি উদ্ধারকারী হেলিকাপ্টার। এর পূর্বে সময় টিভির বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন আসে যে গভীর বঙ্গবসাগরে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নদী বন্দর ছেড়ে এসে গভীর রাতে একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ঝড়ের কবলে পরে ডুবে যায়। এর মধ্যে ১২জন নাবিক ছিলো। তাদের মধ্যে কেউ একজন বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন দেয় এবং তারা বাঁচার আকুতি জানায়। সাংবাদিক ফেরদাউস সোহাগ তাৎক্ষনিক নৌ বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি অবহিত করেন। নৌ-বাহিনী আবার বিমান বাহিনীর সহযোগীতা নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘন্টা খোজা-খুজির পরে লাইটার জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয় এবং জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করে চট্টগ্রাম জহিরুল হক ঘাটিতে নিয়ে আসেন। বিমান বাহীনির পক্ষ থেকে সেখানে তাদের সব ধরণের সেবা প্রদান করা হয়। উদ্ধার অভিযানে থাকা পাইলট ও নাবিকদের পরিবারের সবাই সাংবাদিক ফেরদাউস সোহাগের এই মহতি উদ্দোগ্যকে সাধুবাদ জানায়। তারা জানান, ফেরদাউস সোহাগের একটি ফোনের জন্যই ১২জন নাবিককে আজ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 3, 2026
Fajr 4:48 am
Sunrise 6:01 am
Zuhr 11:41 am
Asr 3:42 pm
Maghrib 5:22 pm
Isha 6:35 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ