শিরোনাম

| |

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার -১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 25, 2021 1:41 PM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন  ।। বরগুনার পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ আবুল কালাম বয়াতী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিসিজি পাথরঘাটা স্টেশান টিম।

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পাথরঘাটা কোস্টগার্ড। কালাম বয়াতী পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নূর মোহাম্মাদ বয়াতীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহারিয়ার জানান, একটি চক্র উপজেলার টাংরা এলাকায় সীমানা পিলার বেচা-কেনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিলারসহ কালাম বয়াতীকে আটক করা হয়। জব্দকৃত পিলারটিতে ব্রিটিশ আমলের একটি মনোগ্রাম দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সীমানা পিলার।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এই পিলারটি বজ্রপাত প্রতিরোধে কাজ করে।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও দেশীয় সম্পদ রক্ষার্থে কোস্টগার্ড জিরোটলারেন্স নীতি অবলম্বন করে। এছাড়াও নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ