শিরোনাম

| |

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে ১৮.৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড লঞ্চ চলাচল বন্ধ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 25, 2021 12:48 PM
Print Friendly and PDF

এস এল টি তুহিন : বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব পথের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার দুপুরে নির্দেশনা দিয়ে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বঙ্গসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বরিশালে থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে৷ দুই দফা বৃষ্টিতে বরিশালে গত ২৪ ঘন্টায় ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬ থেকে ৯ টা ২৫ মিনিট এবং দুপুর ১২ টা ২৭ থেকে দুপুর ২ টা ৫ মিনিট পর্যন্ত এই দুই দফায় ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মোঃমাসুদ রানা রুবেল নিউজ জি কে বলেন , বঙ্গসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বরিশালে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বরিশালে বজ্রসহ ভারি এবং অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ