শিরোনাম

| |

বরিশাল জিলা স্কুলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 1, 2020 8:27 AM
Print Friendly and PDF

নিজস্ব পতিবেদক : সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। আজ বুধবার বেলা ১২টায় বরিশাল জিলা স্কুলে বেলুন-ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্ভোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বই উৎসবে সামিল হন।

নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

বরিশাল জিলা স্কুলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন
বই বিতরন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। আগেভাগে প্রস্তুতি নিয়ে তারা নিজেদের গড়ে তুলতে পারবে। আর এভাবেই তারা আগামীর নেতৃত্বের জন্য নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে এবং তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। সারা দেশে একযোগে একই দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

বরিশাল বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১কপি বই বিতরন করা হচ্ছে আজ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ