শিরোনাম

| |

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেল সাংবাদিক খলিলুর রহমান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 23, 2021 5:40 PM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি;; ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার সকাল ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ ভার্চুয়ালি শুনানি শেষে ২০ হাজার টাকা বণ্ডে জামিন প্রদান করেন। খলিলের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুকে নিয়ে সাংবাদিক খলিলুর রহমান মৃধা গত ১০ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দেন। এ ঘটনায় ওই দিন রাতে নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু। পুলিশ রাতেই শহরের সবুজবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ঠুনকো একটি ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে সাংবাদিক গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ জানিয়েছে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ঝালকাঠির সাংবাদিকরা। অবশেষে আদালত তাঁর জামিন মঞ্জর করেন। সাংবাদিক খলিলুর রহমান মৃধার জামিন মঞ্জুর হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ