শিরোনাম

| |

আমতলী পৌরসভার সকল মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী প্রদান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 12, 2021 5:27 PM
Print Friendly and PDF

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে পৌরসভার সকল মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আজ (বুধবার) বেলা ৩টায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম, মুয়াজ্জিন এবং ৪০ জন কোরআনের হাফেজদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাওঃ ওমর ফারুক জিহাদী, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ রুহুল আমিন, মাওঃ মহিবুল্লাহ, মাওঃ আবু হানিফ, মাওঃ আবুল হাসান প্রমুখ। মতবিনিময় সভা শেষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে মসজিদের ঈমামকে, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রতিটি মসজিদের ঈমামকে নগদ ২ হাজার এবং মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ূ কামনা জন্য বিশেষ দোয়া ও মহামারী করোনাভাইরাস থেকে বিশ্বের সকল মানুষ যাতে হেফাজতে থাকতে পারে তার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ ওমর ফারুক জিহাদী।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পৌরসভার সকল মসজিদের সম্মানিত ঈমাম, মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের সম্মানী ও ঈদ উপহার নগদ টাকা প্রদান করেছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ