শিরোনাম

| |

বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 11, 2021 4:04 PM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২৮ শে রমজান ১১ ই মে’২১ তারিখ বিকেলে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে। বরিশাল অনলাইন সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রুবেল এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে। ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক  এবায়দুল হক খান তুহিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বলেন আমরা আমাদের সংগঠন কে একটি সুন্দর অবকাঠামো বিনির্মাণের মাধ্যমে দেশ ও জাতির সামনে নিজেদের অবস্থান তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা ই একাত্নতা হয়ে যুক্ত হয়েছেন তারা সকলেই গ্রাজুয়েশন সম্পন্ন করা বিধায় আমরা নীতির ব্যাপারে কারো সাথেই আপোষ করব না।ধারাবাহিকভাবে সহ সভাপতি ইব্রাহীম খলীল রুবেল,সিনিয়র সহ সভাপতি মোঃ মেহেদী হাসান, কার্য্যনির্বাহী সদস্য মোঃ নাজমুল সানী ও সবশেষে সদস্য মনিরুজ্জামান রুবেল বক্তব্য প্রদান করেন।
এ সময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলে মিলে একত্র হয়ে ইফতার করতে পেরে মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমাদের সংগঠন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কার্যক্রম পরিচালনা করে মানুষের পাশে থাকবে। পরে মোঃ শাহাদাত হোসেন রুবেল সকলের উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করে সংগঠন ও সবার সার্বিক মঙ্গল কামনা করেন।
অপরদিকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও এম আলী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তাসাদ্দুক হোসাইন এর সহযোগিতায় সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় এবং তিনি পরবর্তী যেকোনো প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন বলেও আশ্বস্ত প্রদান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 23, 2026
Fajr 4:43 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:49 pm
Maghrib 5:29 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ