শিরোনাম

| |

আমতলীতে ঈমাম ও হাফেজদের মধ্যে সম্মানী প্রদান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 9, 2021 2:52 PM
Print Friendly and PDF

 

মো. মিজানুর রহমান মিজান আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধার পক্ষ থেকে ইউনিয়নের সকল মসজিদের ঈমাম ও কোরআনের হাফেজদের মধ্যে সম্মানী ও ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়েছে।

(রবিবার) বেলা ১১টায় সদর ইউনিয়নের চলাভাঙ্গা জামে মসজিদে বসে অত্র ইউনিয়নের ১০২টি মসজিদের ঈমাম এবং ৩০ জন কোরআনের হাফেজদের মধ্যে সম্মানী ও ঈদ উপহার নগদ ১ হাজার করে টাকা বিতরণ করা হয়। এসময় চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির. আমতলী সাংবাদিক ক্লাবের সদস্য সাংবাদিক মো. মিজানুর রহমানমিজানসহ ইউনিয়নের সকল মসজিদের ঈমাম ও কোরআনের হাফেজগন উপস্থিত ছিলেন।

পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ূ কামনা জন্য বিশেষ দোয়া ও মহামারী করোনাভাইরাস থেকে দেশের সকল মানুষ যাতে হেফাজতে থাকতে পারে তার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ কামরুজ্জামান।

আমতলী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, গত বছরের ন্যায় এ বছরও আমার ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ঈমাম ও কোরআনের হাফেজদের মধ্যে সম্মানী ও ঈদ উপহার নগদ টাকা প্রদান করেছি।

প্রবাসীর স্ত্রীকে মেরে বিষ খাইয়ে হত্যা চেষ্টা অভিযোগ!

মো. মিজানুর রহমান মিজান আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক সৌদিআরব প্রবাসীর স্ত্রীকে মেরে গুরুত্বর আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ফুুপুদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের শাহিন চৌকিদার দীর্ঘদিন ধরে সৌদিআরবে থাকেন। স্বামী সৌদিআরব যাওয়ার পর থেকেই স্ত্রী সুমী বেগম (২২) পিতা খবির উদ্দিন হাওলাদারের বাড়ীতেই থাকেন। কিছুদিন পূর্বে সুমির ফুপু বিলকিস বেগম স্ত্রী সুমি সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে স্বামী শাহিনকে ফোনের মাধ্যমে জানায়।

এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল (শনিবার) প্রবাসী স্ত্রী সুমির দাদা লাল মিয়া, ফুপু বিলকিছ বেগম, শেফালী বেগম, নাসিমা বেগম, কহিনুর বেগম ও ফুপা ফারুক মিয়া সুমীদের বাড়ীতে গিয়ে তাকে বেধরক মারধোর করে। এক পর্যায়ে সুমী গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে ফুপুরা মিলে সুমীর মুখে বিষ ঢেলে দিয়ে ঘরে থাকা ২০ হাজার টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যায়। বাহিরে প্রচার করতে থাকে সুমী বিষ খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে।

এ খবর স্থানীয় লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে গ্রাম পুলিশ কামাল মিয়া সুমির বাড়ীতে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় সুমি ও তার মা লাইলি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। বর্তমানে সুমি ও তার মা লাইলি বেগম ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার প্রতিবেশীরা জানায়, মিথ্যা অপবাদ দিয়ে সুমীর ফুপুরা সুমীর বাড়ীতে গিয়ে তাকে মেরে আহত করে মুখে বিষ ঢেলে দিয়েছে। এ ঘটনার তারা অপরাধীদের দৃষ্ঠান্তমুলক বিচার দাবী করেন।

সুমীর মা আহত লাইলি বেগম বলেন, আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে সংসার ভাঙ্গার জন্য জামাইয়ের কাছে সুমীর ফুপু ফোন দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমীর ফুপুরা মিলে আমাকে ও আমার মেয়েকে বেধরক কিলঘুষি মেরে আহত করে আমার মেয়ের মুখে বিষ ঢেলে দেয়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ফুপু বিলকিছ বেগমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মারজিয়া তাজিন বলেন, আহত মা মেয়েকে যথাযত চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, এবিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীর সদর ও গুলিশাখালী ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন

মো. মিজানুর রহমান মিজান আমতলী(বরগুনা) প্রতিনিধি: আমতলী সদর ও গুলিশাখালী ইউনিয়নে রবিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের টাকা বিতরন করা হয়েছে।
আমতলী সদর ইউনিয়নে ৫ হাজার পরিবার ও গুলিশাখালী ইউনিয়নে ৫ হাজার ১শ পরিবারের মাঝে ৪ শত ৫০ টাকা করে দুই ইউপির ১০ হাজার ১শ পরিবারকে ৪৫ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরন করা হয়। আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটা ইউপি কমপ্লেক্স ভবনে ৫হাজার ১শ’ হত দরিদ্র পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা।
টাকা বিতরনের সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, ছাত্রলীগ সাবেক সভাপতি মো, সাইফুল ইসলাম বাদল প্যাদা আমতলী সাংবাদিক ক্লাবের সদস্য মো. মিজানুর রহমান মিজান ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মিলন মৃধা ও ইউপি সদস্য বৃন্দ।
সকাল ১১ টায় গুলিশাখালী ইউনিয়নের গোছখালী ইউনিয়ন পরিষদে ৫ হাজার ১শ’ হতদরিদ্রপরিবারের মাঝে ২২ লক্ষ ৯৫ হাজার টাকা বিতরনের উদ্বোধন করেন গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া।
অসহায় দুস্থ মানুষদের মাঝে টাকা বিতরনের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসর উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ ইউপি সদস্যরা।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ