শিরোনাম

| |

বরগুনায় পূর্বের শত্রুতার জেরধরে নারীর উপর হামলার অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 9, 2021 2:17 PM
Print Friendly and PDF

 সাইফুল ইসলাম পান্না ঃ  বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক মহিলাকে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা খালেক শরীফের ছেলে হাসান শরীফের সাথে দীর্ঘদিন যাবত নজরুল শরীফের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পরিবারের মাঝে বিগত দিনে কয়েকবার ঝগড়া বিবাদ হয়েছে, যাহা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস মিমাংসা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গত ০৮ মে রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে হাসান শরীফের ছেলের সঙ্গে নজরুল শরীফের মেয়ের ঘরের নাতির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হওয়ায একপর্যায়ে খালেক শরীফ,হাসান শরীফ, হাসানের স্ত্রী খাদিজা, মোহশেনা, কুলছুম বেগমসহ ৪/৫ জন অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম উপর হামলা করেন । এসময় তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত নাছিমা বেগমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় গতকাল রবিবার সকালে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। সে বর্তমানে শেবাচিম হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান,

নাছিমা বেগমের শরীরে গুরুতর জখম করা হয়েছে। আহতের পরিবার জানান, এ ঘটনায় স্থানীয় বরগুনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে মুঠোফোনে জানিয়েছে তদন্ত চলমান আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ