শিরোনাম
মোঃ মাসুম, নাজিরপুর প্রতিনিধি::
উপজেলার গাওখালী বাজার নিউমার্কেট এলাকায় বুধবার রাত পৌনে ১১টার দিকে এই আগুন লাগে বলে নাজিরপুর থানার ওসি শেখ আশ্রাফুজ্জামান জানান।
আগুনে বসতবাড়ি, মুদি দোকান, মনোহরী ও বইয়ের দোকান পুড়ে গেছে।
নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মাননীয় মন্ত্রী জননেতা শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নাজিরপুর উপজেলাধীন গাওখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষনিক ভাবে আর্থিক সহায়তা ও টিন বিতরন করেন।
নাজিরপুর থানার ওসি শেখ আশ্রাফুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত চলছে।