শিরোনাম

| |

কোভিড-১৯তে শনাক্ত প্রায় ১৫ কোটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 27, 2021 5:29 AM
Print Friendly and PDF

স্বাস্থ্য ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা বিশ্ব। কয়েকটি দেশে করোনার প্রকোপে আবারও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। গত একদিনে বিশ্বে নতুন করে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।


আরো পড়ুন: লাইফ ফোকাস পর্ব-2


আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬৩৭ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৮৫৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ২০৪ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 3, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ