শিরোনাম

| |

বাউফলে ৯১ টাকার স্যালাইন ৫০০ টাকায় বিক্রি, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2021 4:46 AM
Print Friendly and PDF

আবু সায়েম :: পটুয়াখালীর বাউফলে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এমন সুযোগে ডায়রিয়ার সিএস স্যালাইনের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছে স্থানীয় ফার্মেসীগুলো। ফলে অতিরিক্ত মূল্যে দিয়ে স্যালাইন ক্রয় করতে হচ্ছে রোগীর স্বজনদের।


আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম


এ নিয়ে আমাদের বাউফল.কম সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের সূত্র ধরে ২১ এপ্রিল ২০২১ বিকেল ৪.৩০ এর দিকে কালাইয়া বাজারের শাহেদা গফুর ডায়াবেটিস হাসপাতালের অভ্যান্তরীন ফার্মেসী ও লঞ্চঘাট এর পার্শ্ববর্তী মুনতাহা মেডিকেল সহ দুটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আনিচুর রহমান বালির নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে ডায়রিয়ার স্যালাইন অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কালাইয়া শাহেদা গফুর ডায়াবেটিস হাসপাতালের অভ্যান্তরীন ফার্মেসী ও লঞ্চঘাট এর পার্শ্ববর্তী মুনতাহা মেডিকেল সহ দুটি ফার্মেসীতে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে প্রতিটি ফার্মেসীকে ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান বালি বলেন, গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে স্যালাইনের অতিরিক্ত মূল্য নিচ্ছে ফার্মেসীগুলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অপকর্ম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ