শিরোনাম

| |

হেফাজত ইসলামের আতাউল্লাহ আমীন গ্রেপ্তার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 21, 2021 5:01 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতাউল্লাহ আমীনকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ