শিরোনাম

| |

লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 16, 2021 2:37 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: করোনা টিকার পর এবার লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির দ্বিচারী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। আসলে কি বিএনপি চায় না, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক? ‘দেশে গণতন্ত্র নেই’ বলে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন করে বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিতে কী ভূমিকা পালন করেছে? পদে পদে বাধা সৃষ্টি করে অগণতান্ত্রিক চর্চা করে তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।’


আরো দেখুণ: এই গরমে সুস্থ এবং প্রানবন্তর রাখবে যেসব ফলমূল!
আরো দেখুণ: চুল পড়া বন্ধ করবে যে ১০ খাবার


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

দেশের গণতন্ত্রকে হত্যা ও দুর্নীতিকে বিএনপি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, বিএনপি যতই পেছন থেকে দেশের এগিয়ে যাওয়াকে টেনে ধরে রাখতে চায়, তারা সফল হবে না। কারণ, জনগণ এখন উন্নয়নমুখী। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, তা সর্বস্তরের জনগণের সহযোগিতায় সফল হবে।

সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির পশ্চাৎমুখী রাজনীতিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধ আগামী বিনির্মাণের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অসহায় মানুষের জন্য ইতিমধ্যে শেখ হাসিনার সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে। কারণ জনগণের জন্যই রাজনীতি করেন শেখ হাসিনা। তাই জনগণের স্বার্থে কখন কী করতে হবে, তা বঙ্গবন্ধুকন্যা ভালোই বোঝেন। আর এ জন্যই তিনি আজ দেশের জনগণের আস্থার ঠিকানা, নির্ভরতার বাতিঘর।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা চাই বিএনপি সহিংসতা, ষড়যন্ত্র আর অপরাজনীতি ছেড়ে জনমানুষের কল্যাণে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসবে।

সেতুমন্ত্রী বলেন, অপরিণামদর্শী ও জনবিরোধী কর্মসূচির কারণেই বিএনপির রাজনীতি এখন গভীর সাগরে রাডারবিহীন জলযানের মতো। তারা এখন পথহারা পথিক।

অনুষ্ঠানে ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ