শিরোনাম

| |

মৃত্যু ছাড়াল প্রায় ৩০ লাখে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 13, 2021 5:40 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিস্কার ও এর প্রয়োগ চলমান থাকলেও এর প্রকোপ কমছে না কিছুতেই। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।


আরো দেখুণ: তবুও ভালোবাসি – নুর আতিকুন নেছা
আরো দেখুণ: একটা কবিতা ছাপা হবে – তাহেরা সুলতানা জেমি
আরো দেখুণ: যুক্তিতেই মুক্তি – সায়লা শবনম রিচি
আরো দেখুণ: মধুসখার আলাপন – নুর আতিকুন নেছা


ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৮০৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৩১১ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১৬২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৪৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন এবং মারা গেছে তিন লাখ ৫৫ হাজার ৩১ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩ জন এবং মারা গেছে এক লাখ ৭১ হাজার ৮৯ জন।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে দেশজুড়ে চলবে সর্বাত্মক লকডাউন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ