শিরোনাম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিন ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ২০ জন হতাহতের খবর পাওয়া গেছে।
ঘটনাসূত্রে জানা যায় উলানিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্হানীয় আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন স্হানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এবং অপরপক্ষ বরিশালের আবুল হাসনাত আব্দুল্লাহ্’র অনুসারী।
বিগত প্রায় তিন চার মাস আগে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় সীমানা জটিলতার কারনে বন্ধ হয়ে যায় উলানিয়ার উত্তর ও দক্ষিণের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন বন্ধ হলেও বন্ধ হয় নি স্হানীয় প্রভাব ধরে রাখার প্রতিযোগিতা। যদিও প্রতিযোগিতা আগে থেকেই প্রতিহিংসায় রুপ নেয়। যার ফলশ্রুতিতে ইতিপূর্বেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতের ঘটনা স্হানীয় পত্র পত্রিকা সহ ইলেকট্রনিক্স মিডিয়ায় পরিবেশিত হয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কয়েকটি মামলাও চলমান রয়েছে আদালতে। তবুও থামেনি রক্ত ঝড়ানোর প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় অংশ নিতে গত ১০/০৪/২০২১ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে দক্ষিন উলানিয়ার লালগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুই গ্রুপের দুজনের কথা কাটাকাটির জের ধরে শুরু হয় রক্তপাত যাহা চলমান থাকে ১১/০৪/২০২১ ইং ভোর ৬ টা পযর্ন্ত। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের দুজন নিহত ও প্রায় বিশজন আহত হয়।
উলানিয়া দক্ষিণের নৌকা মার্কার প্রার্থী মিলন চৌধুরীর ছোটভাই মিল্টন চৌধুরী বলেন সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্হানীয় তারেক সরদার, মোশারফ সরদার, রাকিব সরদার সহ সরদার গোত্রীয় প্রায় ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ ওই রাত ১২ টার দিকেই পিস্তলসহ দেশীয় রামদা, হকিস্টিক, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হয়ে লালগঞ্জ বাজারে অবস্থানরত তাদের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো রামদায়ের কোপ শাহেদ চৌধুরীর মাথায় ও পেটে লেগে ভুরি বেড়িয়ে গেলে তাৎক্ষণিক মাটিতে লুকিয়ে পড়েন।
সংঘর্ষে নিহত শাহেদ চৌধুরী (২৮) উলানিয়া দক্ষিনের নৌকা মার্কার প্রার্থী মিলন চৌধুরীর চাচাতো ভাই। অপরপক্ষের নিহতের নাম সাইফুল ইসলাম( ৩০)। নিহত সাইফুল সাংসদ পংকজ দেবনাথ সমর্থিত উলানিয়া দক্ষিণের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের নিকটাত্মীয়। এছাড়াও সংঘর্ষে মারাত্মক আহত অহিদ হাওলাদার( ৩৫) পিং মন্নান হাওলাদার, মিলন বেপারী( ২৫) পিতা তোফাজ্জল বেপারী, সোহেল রাড়ী(২১) পিতা জামাল রাড়ী, সজীব খান( ২৪) পিতা গিয়াস খান, আক্তার বেপারী ( ২২) পিতা জয়নাল বেপারী কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পযর্ন্ত উলানিয়া দক্ষিনে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান ঘটনাস্হল পরিদর্শন করছেন বলে মুঠোফোনে জানান। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম কে ফোন দিলে বন্ধ পাওয়া যায়, ডিউটি অফিসার এস আই অনিমেষ মুঠোফোনে জানান ভোর ৬ টায় ওসি সাহেব তার টীমসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের মোট ১৩ জন আসামি গ্রেফতার করেন। তবে এখন পযর্ন্ত কোন মামলা না হলেও মামলার প্রক্রিয়া চলমান আছে বলে জানান ডিউটি অফিসার এস আই অনিমেষ।