শিরোনাম

| |

পুরো বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 3, 2021 5:20 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বে এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ৯০৬ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৬২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৩।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ