শিরোনাম

| |

বিশ্বে শনাক্ত প্রায় ১৩ কোটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 1, 2021 5:09 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৬৯১ জন এবং মৃতের সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ১৩৭ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২৫৬ জন।

মহামারি এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন।

শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ৪৬ লাখ ৪৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৫ হাজার ৬৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন।

শনাক্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 2, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ